বিজ্ঞাপন

বাথরুমে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ সিয়ামের মৃত্যু

বাথরুমে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ সিয়ামের মৃত্যু

রাজধানীর বংশাল থানাধীন নাজিমুদ্দিন রোডের আলীনেকী দেউরী এলাকায় বাথরুমে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ দ্বীন ইসলাম সিয়াম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।

সিয়ামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। বর্তমানে তিনি নাজিমুদ্দিন রোডের আলী নেকি দেউরী এলাকায় থাকতেন। তিনি একটি পলিথিনের দোকানের কর্মচারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন। তিনি জানান, গত ১২ জুলাই রাত ১টার দিকে বাথরুমে সিগারেট খাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে দ্বীন ইসলাম সিয়াম দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।

এসএএ/এমএন

বিজ্ঞাপন