বিজ্ঞাপন

ধানমন্ডি এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অবৈধ দোকান অপসারণ

ধানমন্ডি এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অবৈধ দোকান অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ধানমন্ডি এলাকায় ও পার্কের ভেতরে ও বাইরে ইজারা-বহির্ভূত সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে এলাকাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান জানান, জনস্বার্থে এবং পার্কের সৌন্দর্য রক্ষায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এ ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

এএসএস/এমএন

বিজ্ঞাপন