বিজ্ঞাপন

মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ-অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ-অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

হাসপাতালের মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ এবং অপসারণের নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।


শুক্রবার (১৭ জুলাই) বিকালে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ এবং পরবর্তীতে তা অপসারণের সঠিক নিয়ম মানতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। এ বিষয়ে ডিএনসিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। কোনো অনিময় হলে এ বিষয়ে ডিএনসিসি ব্যবস্থা গ্রহণ করবে। কেউ যদি এই হাসপাতালে কোনো অনৈতিক কাজ করতে চায়, তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

প্রশাসক আরও বলেন, এখানে ভালো চিকিৎসক আছে এবং আরও যদি প্রয়োজন হয় তাহলে উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে সহযোগিতা করবে।হাসপাতাল থাকবে হাসপাতালে মতো, আর সেবা থাকবে সেবার মতো, হাসপাতাল যত ভালো কাজ করবে উত্তর সিটি করপোরেশন পাশে থাকবে। দল মত নির্বিশেষে এলাকার সবাই এই হাসপাতাল সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে। এই হাসপাতালে যেন সঠিক পরীক্ষা-নিরীক্ষা মাধ্যমে দ্রুত এবং সুস্থ চিকিৎসা পায় এলাকার জনগণ, সেদিকে খেয়াল রাখবে।

এএসএস/জেআই