বৈষম্যের শিকার কর্মকর্তা-কর্মচারীদের আবেদন যাচাইয়ের নির্দেশ দিয়েছে ঢাকা ওয়াসা। পাশাপাশি আবেদন যাচাই বাছাইয়ের জন্য কমিটি পুনর্গঠনের জন্য কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার উপসচিব আতিয়া পারভীন একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।
সচিবের দপ্তর সূত্রে জানা গেছে, এই কমিটি বিষয়টি যাচাইবাছাই করে ৩০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালকে (মানবসম্পদ ও প্রশাসন) এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার সচিবকে।
পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, আইন কর্মকর্তা, উপসচিব প্রশাসন বিভাগ ১ এবং উপসচিব প্রশাসন বিভাগ ২।
এএসএস/জেআই
