বিজ্ঞাপন

খিলগাঁওয়ে নির্মাণাধীন স্কুল ভবনের ৬ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খিলগাঁওয়ে নির্মাণাধীন স্কুল ভবনের ৬ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানী খিলগাঁওয়ের আনসার ক্যাম্পের পাশে সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনের কাজ করার সময় নিচে পড়ে মো. শামীম (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শামীমের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর থানার জগন্নাথপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ছিল। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।

ঠিকাদার কোম্পানির ম্যানেজার রাকিবুল জানান, সকাল আটটা দশ মিনিটের দিকে শামীম খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনের ছয় তলায় ক্রেন দিয়ে উপরে ইট বালু উঠানোর কাজ করছিলেন। এ সময় উপর থেকে অসাবধানতা বসে তো সে নিচে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলে মারা যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, উপর থেকে সে কীভাবে পড়ে গেল কেউই দেখতে পায়নি। নিচে যারা ছিল তারাই একমাত্র বুঝতে পেরেছে। ঘটনার পর আমরা তার ময়নাতদন্ত শেষে কোম্পানির খরচে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। পরে পরিবারের সঙ্গে বসে তার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

নিহত শামীম কোন ঠিকাদার কোম্পানিতে কাজ করতো নাম জানতে চাইলে তিনি ওই কোম্পানির নাম বলতে চাননি। আমরা তো তাকে ইচ্ছা করে ফেলে মারিনি দুর্ঘটনায় সে মারা গেছে এখানে কোম্পানির নাম খারাপ করে কোনো লাভ আছে।

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠাই। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনা এই পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

এসএএ/বিআরইউ