বিজ্ঞাপন

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন লে. জেনারেল মাইনুর রহমান

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন লে. জেনারেল মাইনুর রহমান

বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমান।

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালকের দপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ শুটিং ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-সহ) এর ২১ ধারা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ধারা ২(৪) ও ২(৮)-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যানের ক্ষমতাবলে বাংলাদেশ শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি নিয়োগ করা হয়।

সূত্র থেকে আরও জানা যায়, একই সঙ্গে একই প্রক্রিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ শুটিং ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়। আদেশ অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(৩) ধারা অনুসরণ করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়।

 গঠিত অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ জারির তারিখ থেকেই নতুন অ্যাডহক কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এমএসি/আরএফ