রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা এলাকায় ছোঁ মেরে শম্পা নামে এক নারীর মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারী। পাশে থাকা সিটিটিসির একটি সাদা পোশাকে থাকা আভিধানিক দল দৌড়ে ওই ছিনতাইকারী ইমনকে (২৫) আটক করে এবং মোবাইল ফোনটি উদ্ধার করে।
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা এলাকায় শম্পা নামে এক নারীর মোবাইল ফোন ছোঁ মেরে নিয়ে পালানোর চেষ্টা করে ইমন (২৫) নামে এক ছিনতাইকারী। এ সময় পাশে থাকা সিটিটিসির (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) একটি সাদা পোশাকের অভিযানিক দল দৌড়ে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোর্শেদুল হাসান।
তিনি জানান, আমাদের একটি চৌকস টিম শিশুমেলা এলাকায় সাদা পোশাকে ডিউটি করছিল। এ সময়ে জানালা দিয়ে এক নারীর মোবাইল ফোন টান দিয়ে এক ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শম্পা নামে ওই নারীর চিৎকারে সিটিটিসির টিম দৌড়ে ওই ছিনতাইকারীকে আটক করে এবং ওই নারী ছিনতাই হওয়া একটি ইনফ্লিক্স ব্র্যান্ডের স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয় এবং ওই নারীর মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগী নারী শম্পা আক্তার বলেন, রাতে আমি বাসে যাওয়ার সময় ছিনতাইকারী আমার মোবাইল ফোনটি জানালা দিয়ে টান দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ দৌড়ে ওই ছিনতাইকারীকে আটক করে এবং আমার মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত দেয়।
এসএএ/এমএন
