বিজ্ঞাপন

বাংলাদেশি ৩ স্থপতি পেলেন ভারতীয় পুরস্কার

বাংলাদেশি ৩ স্থপতি পেলেন ভারতীয় পুরস্কার

বাংলাদেশের তিন স্থপতি ভারতের ফরেন কান্ট্রিজ আর্কিটেকচার অ্যাওয়ার্ডস (এফসিএএ) সম্মাননায় ভূষিত হয়েছেন।  

রোববার (১৯ জুলাই) ভারতের গুয়াহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

সহকারী হাইকমিশন জানায়, এ বছর ফরেন কান্ট্রিজ আর্কিটেকচার অ্যাওয়ার্ডস (এফসিএএ)- আর্কিটেক্ট অব দ্য ইয়ার সম্মাননায় ভূষিত হয়েছেন স্থপতি মো. ইশতিয়াক জহির ও স্থপতি মো. ইকবাল হাবিব। 

এ ছাড়া, ফরেন কান্ট্রিজ আর্কিটেকচার অ্যাওয়ার্ডস– কমেন্ডেশন অ্যাওয়ার্ড অর্জন করেছেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ।

পুরস্কারগুলো বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

গুয়াহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ ৩৫তম জে কে আর্কিটেক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস এ সম্মানিত বিশিষ্ট বাংলাদেশি স্থপতিদের আন্তরিক অভিনন্দন জানান।

এনআই/এমএসএ

বিজ্ঞাপন