পাবনা জেলায় নতুন পুলিশ দিয়েছে সরকার। এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে এ জেলার পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়েছে।
এছাড়া আরও ১৩ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমএম/বিআরইউ
