বিজ্ঞাপন

জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হলেন কামরুজ্জামান দুলাল

জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হলেন কামরুজ্জামান দুলাল

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে কামরুজ্জামান দুলালকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন ২০১৯ এর ধারা ১২ (২) অনুযায়ী কামরুজ্জামান দুলালকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদের জন্য বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

কামরুজ্জামান দুলাল যুবদলের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক ছিলেন। তার আগের কমিটিতে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় দপ্তর সম্পাদক।

এসএএস