চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রেইনট্রি গাছের শুকনো ডাল পড়ে নিশিত দেব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া ১ নম্বর ওয়ার্ডের কালী মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশিত দেব ওই এলাকার খোকন দেব ও সুমি দেব দম্পতির ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, বাড়ির উঠানে একটি রেইনট্রি গাছের নিচে খেলছিল নিশিত। এ সময় আগে থেকে গাছে ঝুলে থাকা একটি ভাঙা ও শুকনো ডাল হঠাৎ তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
এমআর/এমএন
