রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি সংবিধান রক্ষা করেছি, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছি ২০২৪ সালের ৫ আগস্টের পর।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর একটি সংবাদ মাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
পদত্যাগের কারণ সম্পর্কে সাহাবুদ্দিন বলেন, ‘অসুস্থতাই মেইন। সেটাই তো সত্য। মিডিয়াতে নানান রকম কথা হচ্ছে, এগুলো অপতথ্য; সম্পূর্ণরূপে বেসলেস, ক্রিয়েটেড, কল্পনাপ্রসূত। নিজের মনে যা চাইল মনের মাধুরী মিশিয়ে লিখে দিল, ব্যাস। সেটাকে নিয়ে সকলেই টানাটানি শুরু করে দিলাম। কোন ফোন আসে নাই। এগুলো বাজে কথা।’
বঙ্গভবনে থাকা প্রসঙ্গে তিনি বলেন, আইনি বিধান আছে এক মাস থাকার। সেটা তো কোনো কথা না। এজ-সুন-এজ পসিবল আমি চলে যাব বাসায়। গুলশানের বাসায় উঠব।
সদ্য পদত্যাগ করা এ সাবেক রাষ্ট্রপতি বলেন, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছি, ২৪ এর ৫ এর আগস্টের পরে। আমি তো নিজে প্রাউড ফিল করি, যে আমি একটা ক্রাইসিস থেকে, কনস্টিটিউশনটাকে ধরে রাখছি। এবং একটা গভমেন্টও ফর্ম করে দিয়েছি আমি। সেই গভমেন্ট রাষ্ট্রপতিই ফর্ম করেছে, সাংবিধানিকভাবে এটা শুধু রাষ্ট্রপতিরই ক্ষমতা। সেইভাবে আমি ইন্টারিম গভর্মেন্ট করে দিলাম। ইন্টারিম গভমেন্ট চালিয়ে গেল, ইলেকশন হলো এবং ইলেক্টেড গভমেন্ট এখন দেশ চালাচ্ছে। বলতে গেলে এসব আমারই কৃতিত্ব।
এমএইচএন/এমএন
