রাজধানীর কাফরুল থানাধীন যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় অস্ত্রধারী একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। আহতরা হলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ।
শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ১১ টায় কাফরুলের মিরপুর ১৩ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে প্রাথমিকভাবে এর থেকে বেশি তথ্য জানাতে পারেননি তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টায় এলাকায় হাফিজুর ভাইসহ আমরা ৭-৮ জন আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ৩ জন অস্ত্রধারী লোক আমাদের লক্ষ করে গুলি করে। হাফিজ ভাইয়ের ২ টি গুলি লাগে, আর আমাদের ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।
গুলি করে পালিয়ে যাওয়ার সময় একজনকে স্থানীয়রা ধরে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এমএসি/ এসএমডব্লিউ
