বিজ্ঞাপন

রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় মাটিতে পড়ে গিয়ে মালেক নামের এক সাবেক (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় মালেক মেম্বার মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআর/আরএফ/এমএন