বিজ্ঞাপন

ধানমন্ডিতে সুধাসদনের পরিত্যক্ত ভবনে ঝুলছিল যুবকের মরদেহ

ধানমন্ডিতে সুধাসদনের পরিত্যক্ত ভবনে ঝুলছিল যুবকের মরদেহ

রাজধানীর ধানমন্ডি থানাধীন সুধাসদনে ৫ নম্বর রোডের একটি পরিত্যক্ত ভবন থেকে মো. শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে এই মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ওয়াদুজ্জামান জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ধানমন্ডি থানাধীন সুধাসদনে একটি পরিত্যক্ত ভবনে অজ্ঞাতপরিচয় এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সব আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, সিআইডি ক্রাইমসিনকে খবর দিলে ওই যুবকের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমরা পরিচয় শনাক্ত করি। নিহত যুবকের বাসা মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টালি অফিস এলাকার ২৯৫/জি/এইচ/এ/৭ -এ। তার বাবার নাম সেকান্দার আলী মাতুব্বর। তার মায়ের নাম আসমা বেগম। কি কারণে ওই যুবক এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে জানা যায়নি।

এসএএ/জেডএস