বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার কারবারি

যাত্রাবাড়ীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার কারবারি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পিক-আপ ভর্তি ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে ডিবি (গোয়েন্দা) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার দোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান পরিচালনা করে মো. রমজান চৌধুরী (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

এ সময় তার হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়।

নিয়াজ মেহেদী আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জেইউ/এসএমডব্লিউ

বিজ্ঞাপন