বিজ্ঞাপন

উত্তরায় মধ্যরাতে উল্টেছে কাভার্ড ভ্যান, সরানো যায়নি দুপুরেও

উত্তরায় মধ্যরাতে উল্টেছে কাভার্ড ভ্যান, সরানো যায়নি দুপুরেও

সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীতে মধ্যরাতে উল্টে যাওয়া একটি কাভার্ডভ্যান সরানো যায়নি। ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।  

রোববার দিবাগত মধ্য রাতে আইল্যান্ডে ধাক্কা লেগে সড়কে আড়াআড়িভাবে উল্টে যায় কাভার্ড ভ্যানটি। এতে করে ঢাকাগামী যানবাহন চলাচলের লেন স্বাভাবিক থাকলেও ঢাকা থেকে আউটগোয়িং সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

বিআরটি লেনের মুখে সেই মধ্য রাত থেকে পড়ে আছে কাভার্ডভ্যানটি। দুই দফায় ছোট বড় মিলিয়ে দুটি রেকার দিয়ে চেষ্টা করেও কাভার্ডভ্যানটি সরাতে পারেনি ট্রাফিক পুলিশ।

ট্রাফিক উত্তরার এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার (এসি) এসএম হাসিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় পতিত কাভার্ডভ্যানটি মালামাল বোঝাই এবং তালাবদ্ধ করা আছে। চালক ও স্টাফ পলাতক বা গাড়ি উদ্ধারের উদ্দেশ্য দূরে কোথাও গেছে। 

তিনি বলেন, আমাদের রেকার দিয়ে এই গাড়ি সরানো যাচ্ছে না। রাজারবাগের বড় রেকার-১ বর্তমানে নষ্ট। দুই লেনে দিয়ে ইনকামিং গাড়ি সচল আছে। ঢাকা থেকে ফিরতি লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও সীমিত বা বাধাগ্রস্ত হচ্ছে। 
তিনি বলেন, গাড়িটিতে থাকা নম্বরে যোগাযোগ করে মালিকপক্ষকে জানানো হয়েছে। মালামাল আনলোড করে তারপর কাভার্ডভ্যানটি সরিয়ে নিতে হবে।

জেইউ/আরএফ/এনএফ