বিজ্ঞাপন

বিপিসির চেয়ারম্যানকে হঠাৎ মন্ত্রণালয়ে সংযুক্ত, চট্টগ্রাম সফর বাতিল

বিপিসির চেয়ারম্যানকে হঠাৎ মন্ত্রণালয়ে সংযুক্ত, চট্টগ্রাম সফর বাতিল

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে হঠাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করেছে সরকার।

রোববার (২৬ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ বদলির ফলে ২৮ জুলাই নির্ধারিত তার চট্টগ্রাম সফরও বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার মোবাইল ফোনে বিপিসির সচিব শাহিনা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, ২৮ জুলাই চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের কর্মসূচি ছিল। সেখানে তার একাধিক সভায় অংশ নেওয়ার কথা ছিল। তবে বদলির আদেশ জারি হওয়ায় সেই সফর বাতিল করা হয়েছে।

এমআর/এসএম