কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল স্থাপনের লক্ষ্যে চীনের চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড-এর দাখিল করা প্রস্তাব সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল স্থাপনের লক্ষ্যে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের প্রস্তাবটি সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) ও ১০৭(২) বিধি অনুযায়ী সরকার থেকে সরকার পদ্ধতিতে প্রক্রিয়াকরণের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির সুপারিশ অনুযায়ী, এ প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে সরকার থেকে সরকার কাঠামোর আওতায় প্রকল্পটির পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। প্রস্তাবটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উত্থাপন করে।
এমএম/এমএন
