বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা

নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা

যত্রতত্র গড়ে ওঠা নার্সিং ও মেডিকেল কলেজ সরকারি নিয়ম মানতে ব্যর্থ হলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের নার্সিং শিক্ষার মান বাড়াতে ফিলিপাইনের সহযোগিতা নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। 

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জানান, এডিবির সহায়তায় দুই দেশের যৌথ উদ্যোগে ১৫০ মিলিয়ন ডলারের প্রকল্পের পরিকল্পনা নিচ্ছে সরকার। এ প্রকল্পের আওতায় ফিলিপাইন থেকে প্রশিক্ষক এনে দেশের নার্সিং শিক্ষক ও ফ্যাকাল্টিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, চার বছরের মানসম্মত কোর্স চালুর পাশাপাশি ক্লাসরুম আধুনিকায়ন ও আদর্শ ল্যাব তৈরি করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং বিপুল জনশক্তি বিদেশে রপ্তানি করা যাবে।

সরকারি হাসপাতালে শূন্য পদের বিপরীতে শিগগিরই নার্স ও মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ শুরু হবে বলেও জানান তিনি। 

এসএইচআর/এমএসএ