বিজ্ঞাপন

মাসিক অপরাধ পর্যালোচনা সভা

মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

প্রত্যেক মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (২৯ জুলাই) অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সদর দপ্তরে ভার্চুয়ালি অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় সব মহানগর পুলিশ, এসবি, পিবিআই, সিআইডি, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তর প্রান্তে ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, অপরাধ যেন না বাড়তে পারে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণ ইত্যাদি মামলা নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন।

সভায় জুন মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া, ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

জেইউ/এসএএস

বিজ্ঞাপন