চট্টগ্রামের পটিয়ায় মুখোশ পরে মহাসড়কে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৯ জুলাই) ভোরে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে ৮ থেকে ১০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানা গেছে, বুধবার ভোরে কয়েকজন যুবক মুখোশ পরে মহাসড়কে মিছিল বের করেন। মিছিলটির নেতৃত্ব দেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত পার্থ দাশ। মিছিলে অংশগ্রহণকারীরা মুখোশ পরিহিত ছিলেন।
এ সময় মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে তারা স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ কর সটকে পড়ে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলের সংবাদ পেয়েছি। মিছিলে অংশগ্রহণকারীরা মুখোশ পরিহিত ছিলেন। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
এমআর/এসএএস
