বিজ্ঞাপন

পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত আট ক্যাটাগরির পদের ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে লিখিত পরীক্ষা, তা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে বুধবার (২৯ জুলাই) রাতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পিএসসি।

প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩তম থেকে ১৬তম গ্রেডের আটটি পদের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে না।

স্থগিত হওয়া পদগুলো হলো— কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী এবং টেলিফোন অপারেটর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরএইচটি/এনটি

বিজ্ঞাপন