বিজ্ঞাপন

কেরানীগঞ্জে ইয়াবা কারখানা ঘিরে রেখেছে র‍্যাব, চলছে অভিযান

কেরানীগঞ্জে ইয়াবা কারখানা ঘিরে রেখেছে র‍্যাব, চলছে অভিযান

ঢাকার কেরানীগঞ্জে একটি ইয়াবা কারখানা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে র‍্যাব-১০ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-১০ জানায়, কেরানীগঞ্জে একটি ইয়াবা কারখানায় তাদের অভিযান চলমান রয়েছে। তবে অভিযান শেষ না হওয়ায় এ মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য জানানো সম্ভব হচ্ছে না।

র‍্যাব জানিয়েছে, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এমএসি/এনটি