বিজ্ঞাপন

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, একটি ভাড়াকৃত মাইক্রোবাস ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. সুজন হোসেন (২৬), মো. নাসির (২৫), রবিউল ইসলাম (২০), মো. আরিফুল ইসলাম আকাশ (২১), মো. আলমগীর ইসলাম (২০), মো. বিল্লাল হোসেন (২২), মো. মনিরুজ্জামান শাওন (১৯), মো. তারেক (২০), মো. নাঈম (২০), সৈয়দ লিমন (১৯), মো. ইব্রাহিম (৩৫) । । এছাড়া ৬ জন শিশু রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় মেট্রোরেলের পিলার নম্বর-১৪০-এর পূর্ব পাশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, মিছিল চলাকালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে একটি ব্যানার, একটি ভাড়াকৃত মাইক্রোবাস ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসি/এমএন

বিজ্ঞাপন