বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ খোকন (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার শনির আখরা স্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায়। এ সময় খোকনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসি/এমএন