ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১২টি সঙ্গীত শিক্ষাকেন্দ্রর কার্যক্রম পরিচালনা, তদারকি করার জন্য ৬ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব মশিউর রহমান খান একটি দপ্তর আদেশ জারি করে এ কমিটির অনুমোদন দিয়েছে।
সচিব মশিউর রহমান খান জানিয়েছেন এই কমিটি শিক্ষাকেন্দ্র কার্যক্রম পরিচালনা, তদারকির পাশাপাশি শিক্ষক পদায়ন এবং জনবল নিয়োগ বিষয়ে সুপারিশ করবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ৬ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির সমাজকল্যাণ কর্মকর্তাকে।
এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএসসিসির সচিব, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা, বিটিভির প্রতিনিধি, নগর সামাজিক কেন্দ্রের প্রতিনিধিকে কমিটির সদস্য করা হয়েছে।
এএসএস/এমএন
