বিজ্ঞাপন

সাংহাইভিত্তিক ওয়াইকো জোটে পর্যবেক্ষক হিসেবে যোগ দিচ্ছে বাংলাদেশ

সাংহাইভিত্তিক ওয়াইকো জোটে পর্যবেক্ষক হিসেবে যোগ দিচ্ছে বাংলাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন আন্তর্জাতিক জোট গঠন করেছে চীন। ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন (ওয়াইকো) নামে এই আন্তঃসরকারি জোটে প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

শ‌নিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে এক পোস্টে এই তথ্য জা‌নানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াইকো-‌তে প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সাংহাইভিত্তিক ওয়াইকো হ‌লো একটি আন্তঃসরকারি সংস্থা, যা গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ওয়াইকোর লক্ষ্য হ‌চ্ছে-উদ্ভাবনের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে আরও গভীর করা, বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন হ্রাস করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রচার করা, বিশ্বব্যাপী এআই বিকাশের জন্য উন্মুক্ত, ন্যায্য এবং বৈষম্যহীন পরিবেশকে সমর্থন করা।

এ ছাড়া, এই নতুন এবং বিকশিত প্রযুক্তি মানুষের জন্য উপকারী এবং নিরাপদ তা নিশ্চিত করার লক্ষ্যে এআই প্রবিধানগুলিকে এগিয়ে নেওয়া।

গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওয়াইকো। প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে এতে যোগ দিয়েছে ২৯টি দেশ। সদস্যদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানের মতো গ্লোবাল সাউথের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ।

এনআই/জেডএস