বিজ্ঞাপন

জমকালো আয়োজনে ‘২য় আইপা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

জমকালো আয়োজনে ‘২য় আইপা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

ময়ূরপঙ্খী এবং ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাকাডেমির উদ্যোগে ঢাকায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘২য় আইপা অ্যাওয়ার্ড’ (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার)। 

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখা দেশ-বিদেশের বিভিন্ন পেশার ব্যক্তিদের সম্মাননা জানাতেই এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার এবং ময়ূরপঙ্খী ও আইপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন– রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার, পান সুপারির কর্ণধার কনা রেজা, ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম মো. কামরুল ইসলাম, ম্যারেজ সলুসন বিডির এমডি সাখাওয়াত হোসেন শুভ ও গীতিকবি সেলিনা আক্তার। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইপার পরিচালক রিফাত মাহবুব সাকিব, জ. ই বুলবুল এবং সালমান ফার্সি।

এবারের আয়োজনে আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশ্ববিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচকে। পাশাপাশি বিশেষ সম্মাননা লাভ করেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা হক, সুরকার শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, নাট্যপরিচালক চয়নিকা চৌধুরী ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, খেলাধুলা, ব্যবসা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা ও রন্ধনসহ প্রায় ৩০টি সেক্টরের বিশিষ্ট ব্যক্তিদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন– অভিনেতা তৌসিফ মাহবুব, চিত্রনায়ক জয় চৌধুরী, সজল নূর, নিরব, অভিনেত্রী দীপা খন্দকার, শখ, জেবা জান্নাত, মিষ্টি জান্নাত, আঁচল, চিত্রপরিচালক মেহেদী হাসান হৃদয়, কোরিওগ্রাফার গৌতম সাহা, বারিশা হক, সৈয়দ রুমা, সংগীতশিল্পী সাব্বির জামান, রওজাতুল জান্নাত, নুসরাত নিতি, জেকে শান্ত, উদ্যোক্তা ক্যামেলিয়া নিশান, সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ, সালমা জিলানী, সাংবাদিক শাহীন আলম জয়, ব্যবসায়ী মো. তাকিব হোসেন, এস এম শরীফুল আলম সাকিব, জাকির হোসেন সুমন, ইসমাঈল হোসেন রকী, তাবাসসুম তিন্বী, মাহমুদা আক্তার, জাদুশিল্পী অনিক ও তৃষা, শিশুশিল্পী তাসিন-তাজিম, আলিশা, উদ্যোক্তা মাহমদা আক্তার, জেবুন নেছা, শুভরাজ, রোকসানা আক্তার, রওজা, তাবাসসুম ইমাম, ডা. আরিফুল হক, ডিজে নাইরা, সুমাইয়া সুমি, রবিউল ইসলাম, বুশরা কবির, মাসুম বিল্লাল, রুমি করিম, ডা. মো. আবু কাউসার স্বপন, লায়ন হেলেন এ নাসরিন, ডাঃ আরিফুল হক, ডাঃ সায়লা হক ও ডাঃ তানজিনা।

অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, “ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের নিয়ে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ‘আইপা অ্যাওয়ার্ড’-এ সহযোগিতাকারী সকল স্পন্সর, পার্টনার ও সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ময়ূরপঙ্খীর সামনের ইভেন্টগুলোতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষভাবে ধন্যবাদ জানাই সম্মানিত সকল অতিথি, শিল্পী, কলা-কুশলী, সাংবাদিক, গণমাধ্যম-কর্মী ও দর্শকদের, যাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছে।”  

আরএস ইভেন্ট মিডিয়া নিবেদিত এ আয়োজনে নিরপেক্ষ পার্টনার হিসেবে যুক্ত ছিল ইউ-এস বাংলা এয়ারলাইন্স, সোনালী ব্যাংক পিএলসি, বাংলা বিটুবি বিটুসি, ম্যারেজ সলুশন, সালমান ফার্সি ওয়ার্লওয়াইড, প্লাসহার্ব ও ইটপ ম্যাট্রেস।

অনুষ্ঠানে ফ্যাশন শো, নৃত্য ও সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া একঝাঁক তারকার উপস্থিতিতে অতিথিদের নিয়ে কেক কাটার পর্বটি ছিল চোখে পড়ার মতো। পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী সেপ্টেম্বরে ‘৬ষ্ঠ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে।

বিআরইউ