রাজধানীর শাহবাগ ও রমনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তাররা হলেন, মো. মানিক মিয়া (৪২), আবুল কাশেম তুষার (৩৬) এবং ইয়াছিন আরাফাত (২৭)।
শনিবার (১ আগস্ট) বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল শুক্রবার (৩১ জুলাই) মধ্যরাতে শাহবাগ থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ৯৪০ পিস ইয়াবাসহ মানিক মিয়াকে গ্রেপ্তার করে।
একই দিন রাত ১১টা ৫০ মিনিটে রমনা থানা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ আবুল কাশেম তুষার ও ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করার পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।
জেইউ/আরএফ
