বিজ্ঞাপন

চট্টগ্রামে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই আরোহী নিহত

চট্টগ্রামে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, হাসপাতালে আমাদের পুলিশ গেছে। তারা কাজ করছে। বিস্তারিত পরে বলতে পারব।

এমআর/আরএফ