তিন দিনের সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবেন।
সফরকালে তিনি বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সংশ্লিষ্টরা বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা বেড়েছে। অ্যাডমিরাল কোহলারের সফরে এসব বিষয়ে প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হতে পারে।
এনআই/এসএম
