বিজ্ঞাপন

টিআরএনবির সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

টিআরএনবির সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

নতুন কমিটিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি এবং দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাত সদস্যের এ কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান।

সম্প্রতি কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সংগঠনটির দ্বিবার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবে।

আরএইচটি/জেআই

বিজ্ঞাপন