বিজ্ঞাপন

রাজধানীর উত্তরখানে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

রাজধানীর উত্তরখানে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ৮ এর ওয়ার্ড ৪৬ উত্তর খান রাজাবাড়ি এসটিএস এলাকাবাসীর সঙ্গে পরিচ্ছন্ন কর্মীদের সংঘর্ষ চলছে। 

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাস্থলে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন এবং পুলিশ উপকমিশনারসহ এলাকার পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত রয়েছেন। সেখানে পরিচ্ছন্নতাকর্মীদের ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ চলছে। তারা প্রশাসক এবং এমপির উপরও হামলা করেছে।

তবে কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ডিএনসিসি।

এএসএস/আরএফ