বিজ্ঞাপন

দুদকের নতুন সচিব সাইদুর রহমানের যোগদান

দুদকের নতুন সচিব সাইদুর রহমানের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. সাইদুর রহমান খান।  

রোববার (২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দুদকের প্রধান কার্যালয়ে সচিবের দায়িত্ব গ্রহণ করেন তিনি। সাইদুর রহমান খান সদ্য বিদায়ী সচিব মোহাম্মদ খালেদ রহীমের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে গত ২৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদকের সচিব পদে পদায়ন করা হয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। 

দুদকে যোগ দেওয়ার আগে সাইদুর রহমান খান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষা জীবনে সাইদুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া তিনি শিক্ষায় এমএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের বিখ্যাত গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

আরএম/জেডএস

বিজ্ঞাপন