বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা

সৌদির প্রতিরক্ষা জোটে যোগদান ইরানকে আক্রমণ করার জন্য নয়

সৌদির প্রতিরক্ষা জোটে যোগদান ইরানকে আক্রমণ করার জন্য নয়

সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ক‌বির বলেছেন, এই জোটে যোগ দেওয়ার অর্থ এই নয় যে, বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে।

উপদেষ্টা ব‌লেন, জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুথিদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার জন্য এটাকে দেখা ঠিক হ‌বে না।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন তি‌নি।

সৌদি প্রতিরক্ষা জোটে যোগের প্রেক্ষাপট জান‌তে চাই‌লে হুমায়ুন কবির বলেন, মূল বিষয়টা হলো সৌদির সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সৌদির সঙ্গে সম্পর্কটা শুধু তীর্থযাত্রা, ওমরাহ বা হজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটিকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন না, ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে একটি কৌশলগত সম্পর্ক। এটি অত্যন্ত শক্তিশালী একটি সম্পর্ক হবে। 

উপদেষ্টা বলেন, সৌদি আরব দুটি পবিত্র মসজিদ মক্কা ও মদিনার রক্ষক। তাই এখানে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। যে–কোনো সময় সৌদি আরবের নিরাপত্তার ক্ষেত্রে তারা যদি কোনো সহযোগিতা চায়, এই দৃঢ় আত্মিক সম্পর্ক থেকে এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে সবসময় সৌদি আরবকে সহায়তার জন্য সাড়া দেবে।

তিনি বলেন, এটি মূলত হুথিদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। অন্যদিকে আমরা ইরানের সঙ্গে তো কথাবার্তা বলছি, তাই এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার কিছু হিসেবে দেখার কারণ নেই বলে জানান তিনি।

এনআই/জেআই