বিজ্ঞাপন

জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা নিশ্চিতের নির্দেশ

জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা নিশ্চিতের নির্দেশ

রাষ্ট্রীয় অনুষ্ঠান ও সরকারি বিভিন্ন প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এ লক্ষ্যে সম্প্রতি দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভাসহ বিভিন্ন প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণ এবং অন্যান্য সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অনুসরণ করতে হবে। জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এসএইচআর/এসএম