বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডারের সফ‌রে আলোচনায় যেসব বিষয়

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডারের সফ‌রে আলোচনায় যেসব বিষয়

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত ঢাকা সফর কর‌বেন।

‌সোমবার (৩ আগস্ট) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক প্রেস নো‌টে এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, সফরকালে অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকগুলোতে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হবে।

এনআই/জেআই 

বিজ্ঞাপন