রাজধানীর মোহাম্মদপুরে চাঁনমিয়া হাউসিংয়ের ৪ নাম্বার রোডে বকুল মিয়ার বাসার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্ত। এই ঘটনায় কেউ আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত ৭ টা ৫৭ মিনিটের দিকে মোটরসাইকেলে মাস্ক পরিহিত এক যুবক এই ঘটনা ঘটায় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে মাস্ক পড়ে মোটরসাইকেলে এসে এক দূর্বৃত্ত একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়া হতে খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো ফয়সাল জানান, সন্ধ্যার সময় আমাদের আমিরের জামায়াত মামুনুল হকের অফিসের পাশেও রহমানিয়া মাদ্রাসার পিছনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আমাদের সাথে থানা পুলিশ যোগাযোগ করেছে এবং আতঙ্কিত না হওয়ার জন্য জানিয়েছে।
এসএএ//এমটিআই
