বিজ্ঞাপন

টেকনাফে ৫ কোটি টাকার আইস জব্দ

টেকনাফে ৫ কোটি টাকার আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক কারবারিরা পালিয়ে যান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ও তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ থানার নাফ নদীর শাহপরী এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী গোলারচরে বোটটি রেখে তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা আইস ও বোটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

এমআর/এমএন

বিজ্ঞাপন