রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, মিরপুর মডেল থানা পুলিশের চালানো বিশেষ অভিযানে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ৪১ জন হলেন— মো. শাহিন মিয়া (২০), বিশাল কাজী (১৯), আকতার হোসেন (২১), মাহফুজুর রহমান মহান (১৯), সাহারুল হোসেন সাকির (২১), সাব্বির হোসেন (৩০), আহনাফ তাসনিম (২৭), সাজিদ হাসান (২৪), সৌরভ সরকার দীপ (১৯), সাকিব হাসান (১৯), নাফিউল হাসান ছুমামা (২১), মুক্তারিন (১৯), মো. সুমন (২১), শহিদুল ইসলাম (২৫), মইনুদ্দিন জিলানী (৩২), মো. রিয়াজ (২৭), মো. রনি (২৭), জয়নাল হোসেন (২৩), রিফাতুল ইসলাম (৩৫), নজরুল ইসলাম (২৮), তরিকুল ইসলাম সুমন (২৮), রাকিব হাওলাদার (২১), মো. হাসান (২৮), চন্দন বালা (২৪), ইকবাল হোসেন (২০), শাকিল মন্ডল (২৫), তৌহিদুল ইসলাম (৪১), মো. ওবাইদুল (১৯), ইমরান জমাদ্দার (২৩), তানজিল ইসলাম (২০), ওমর ফারুক মুনিম (২০), লিমন গাজী লিফাত (২৪), মামুন ইসলাম (২৪), মো. সাইমুন (১৯), আল আমিন (৩০), মো. মোজাম্মেল খান (২৫), মনির হোসেন (৪৫), আমির হোসেন (৩২), শাহদাত হোসেন (৩৯), মো. মোবারক (২৫) ও শিমুল বিশ্বাস (৩৮)।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
জেইউ/এসএএস
