বিজ্ঞাপন

চট্টগ্রামে পোড়া তেল দিয়ে ফুচকা তৈরি, কারখানা সিলগালা

চট্টগ্রামে পোড়া তেল দিয়ে ফুচকা তৈরি, কারখানা সিলগালা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে পোড়া তেল ব্যবহার করে ফুচকা উৎপাদনের অভিযোগে চট্টগ্রাম নগরের একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

ভাই ভাই ফুচকা হাউস নামের ফুচকা উৎপাদনকারী কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে পোড়া তেল ব্যবহার করে ফুচকা উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া উৎপাদন ও খাদ্য নিরাপত্তা–সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের অনিয়ম ও অসংগতি ধরা পড়ে।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি জনস্বার্থে কারখানাটির সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সহযোগিতা করে।

এমআর/বিআরইউ