ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, এই বাংলাদেশ সবার, এখানে কোনো বৈষম্য থাকবে না। প্রধানমন্ত্রী একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীকে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সহায়তা করব। আপনারা সবসময় আমাদের পাশে থাকুন।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকার রামপুরার হাতিঝিলে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে আয়োজিত শ্রী শ্রী তারকব্রক্ষ হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, মুসলমান- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করবে এবং একে অপরে মিলেমিশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তুলতে সহযোগিতা করবেন।
গত নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনে হিন্দু সম্প্রদায় যেভাবে সহযোগিতা করেছে, আগামীতেও এই সহযোগিতা রাখার আহ্বান করছি।
তিনি বলেন, বাংলাদেশ একটি শান্তির দেশ এখানে ধর্ম নিয়ে কোন বিভেদ নেই। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমি আগামী নির্বাচনে মনোনয়ন পাই বা না পাই প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেন, আপনারা হিন্দু সম্প্রদায় বিএনপির প্রার্থীর প্রতি সমর্থন জানাবেন এবং নির্বাচনে জয়ী করবেন। আর জয় না পেলেও আপনাদের পাশে সব সময় আছি এবং থাকব। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে, আপনাদের সম্প্রদায় যখনই সিটি কর্পোরেশনে আমার নিকট আসেন, আমি আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করি এবং আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রশাসক বলেন, গত ৫ আগস্ট পরবর্তী দিনগুলোতে আমরাই আপনাদের মন্দির ,আপনাদের বাসা বাড়ি পাহারা দিয়ে আপনাদের সাথে ছিলাম এবং ভবিষ্যতে থাকব। এই বাংলাদেশ সবার | এখানে কোনো বৈষম্য থাকবে না। প্রধানমন্ত্রী একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাচ্ছেন | আমরা প্রধানমন্ত্রীকে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সহায়তা করব। আপনারা সবসময় আমাদের পাশে থাকুন।
প্রশাসক হিন্দু সম্পদের প্রতি দাবি জানিয়ে বলেন, আপনাদের মন্দির ও বাসাবাড়ির ময়লা আবর্জনা সঠিক জায়গায় রাখবেন এবং আমাদের সিটি কর্পোরেশনের কর্মীরা নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে।ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
এএসএস/এমটিআই
