বিজ্ঞাপন

আমরা কোনো কিছুতে ভয় পাই না : ডিএনসিসি প্রশাসক

আমরা কোনো কিছুতে ভয় পাই না : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান  বলেছেন, “আমরা কোনো কিছুতে ভয় পাই না। দেশের পরিবর্তন শুরু হয়ে গেছে এবং এই পরিবর্তন অব্যাহত রাখব। বিএনপি সরকার জনগণের সরকার তাই জনগণের গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সকল মৌলিক চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মানিকদি ও উত্তর মানিকদির রাস্তার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথ বলেন।

প্রশাসক বলেন, “দেশের জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন | জনগণের কাছে প্রধানমন্ত্রীর দায়ভার আছে। আমাদেরও তার কর্মী হিসেবে জনগণের কাছে সঠিক সেবা পৌঁছে দেয়ার দায়িত্ব রয়েছে। প্রধানমন্ত্রী মানবিক প্রধানমন্ত্রী। তিনি দেশের জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন | আমরা তার পাশে থেকে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি বলেন, “ঢাকা সিটি সবুজায়ন করার জন্য গাছ লাগানো, জলবদ্ধতা যেখানে হয় সেটাকে কীভাবে রোধ করা যায় ,নগরবাসীর যেন পানির মধ্যে হাঁটতে না হয়, মশা উপদ্রব থেকে যেন নগরবাসী রেহাই পায় সে লক্ষ্যে কাজ করছে সিটি কর্পোরেশন। ঢাকা সিটির জনসংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। আগে একতলা বাসা, টিনের ঘর কোথাও একতলা বিল্ডিং সর্বোচ্চ মাঝে মাঝে দোতলা বিল্ডিং গড়ে তোলা হত। এখন এক একটা ভবন হয়ে গেছে বড় বড় অ্যাপয়েন্টমেন্ট, আটতলা দশতলা | আগে যেই পরিবারের সদস্য থাকতো চারজন পাঁচজন এখন একটা বাসার ভেতরে দেড়শ দুইশো বড় বড় পরিবার থাকে | এতে ঢাকা সিটির ধারণক্ষমতার চেয়ে অনেক চাহিদা বেড়ে গেছে। ফলে গ্যাস বিদ্যুৎও পানির সমস্যা প্রকাশ হয়েছে | আমরা এসব সমস্যার সমাধানে পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। জনগণের সহায়তায় আমরা সফল হব ইনশাল্লাহ।”

প্রশাসক বলেন, “জনগণ সহযোগিতা করলে আমরা আপনাদের নগরবাসীর চাহিদা পূরণ করতে পারব। আমরা আমাদের মত করে চেষ্টা করব। আপনাদের কাছে একটা দাবি, আমরা যেসব উন্নয়ন করব আপনারা সেগুলো নিজেদের দায়িত্বে রক্ষণাবেক্ষণ করবেন এবং আমাদেরকে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করবেন। যদি আপনারা সিটি কর্পোরেশনকে বৈধ হোল্ডিং এবং সময়মতো কর পরিশোধ করেন, এরকম রাস্তা নিয়মিতভাবে আপনাদের হবে।”

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

এএসএস/এমটিআই

বিজ্ঞাপন