বিজ্ঞাপন

ডিএমপির অভিযানে যাত্রাবাড়ী, মুগদা ও তুরাগে ৩০ জন গ্রেপ্তার

ডিএমপির অভিযানে যাত্রাবাড়ী, মুগদা ও তুরাগে ৩০ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ইসলাম (৩৬), সোনা মিয়া (৩৮), ইব্রাহিম (২৫), কাউসার আলী (৩৫), ইসমাইল হোসেন (৩৫), জুয়েল (২৯), ফাহিম (১৭), সুমন (২৫), ইকবাল (২৭), বাবু (৩০), রাসেল (২৫) ও ইকবাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে।

একই দিনে মুগদা থানা পুলিশ সুমন (২৫), বশির খান (৩৮), মিরাজ (৩৬), রিয়াজ শেখ (২২), রশিদ আহম্মেদ ফেরদৌস (৫০), শাকিল আহমদ চৌধুরী (৪২), জিহাদ (২৩), রাকিবুল (২৪) ও হাছিবুলকে (২৫) গ্রেপ্তার করে।

এছাড়া তুরাগ থানা পুলিশ ওয়াশিম (২০), নিরঞ্জন কুমার (৩০), আসাদুল (২২), জুয়েল রানা (২০), রাজীব (১৯), ওয়াসিম (২০), মিজানুর রহমান (২৪), উজ্জল মিয়া (২৩) ও স্বপনকে (২৭) গ্রেপ্তার করে।

ডিএমপি জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এমএসি/জেআই