বিজ্ঞাপন

পাঁচ বছর পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পাঁচ বছর পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচ বছর ধরে পলাতক থাকা একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দ্বীন ইসলাম মিন্টু (৪৪)। বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে রমনা থানার হোটেল রাজমনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগের একটি দল।
 
নিয়াজ মেহেদী বলেন, বংশাল থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় দ্বীন ইসলাম মিন্টুর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি গত পাঁচ বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

এমএসি/এমএসএ