বিজ্ঞাপন

মিরপুরে পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

মিরপুরে পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী। 

তিনি জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে মো. ইসমাইল হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

নিয়াজ মেহেদী বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ইসমাইল হোসেন একজন পেশাদার ছিনতাইকারী বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে তিনটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এমএসি/এমএসএ