বিজ্ঞাপন

স্টিভ কেলারের সফরে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে আলোচনা

স্টিভ কেলারের সফরে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে আলোচনা

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেছেন। সফরে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা নিয়ে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস নো‌টে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, সফরকালে স্টিভ কেলার প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা এস কে এম শামছুল ইসলাম এবং বাংলাদেশ নৌবাহিনীর নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বৈঠক করে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন। 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে অ্যাডমিরাল কেলার শিখা অনির্বাণ পরিদর্শন করেন। 

এ ছাড়া, তিনি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন লালবাগ কেল্লাও পরিদর্শন করেন।

এনআই/আরএফ