বিজ্ঞাপন

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসহাব (১১) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নেয়াজর টেক এলাকায় এ ঘটনা ঘটে। আসহাব তা’লিমুল কুরআন মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানার হিফজ বিভাগের ছাত্র ছিল।

নিহত আসহাব উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান মিয়াজীপাড়া এলাকার মো. ফারুকের ছেলে।

স্বজনরা জানান, সকালে মাদরাসা থেকে ফোন করে জানানো হয়, খেলতে গিয়ে আসহাব বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানানো হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। তার শরীরে কয়েকটি চিহ্ন রয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/এমএন