বিজ্ঞাপন

কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব বিভাগীয় প্রধানদের নিয়ে মিনি বাস করে উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (৮ আগস্ট) উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন শেষে প্রশাসক এই পরিদর্শন করেন।

প্রশাসক বিভাগীয় প্রধানদের নিয়ে উত্তরা সেন্টার, দিয়াবাড়ি মেট্রোরেল, উত্তর সিটি কর্পোরেশনের মিয়াকো বন, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুর-১২ পল্লবী, কালশি, ইসিবি চত্বর, বনানী, কাকলি, মহাখালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, হোটেল সোনারগাঁও এলাকা, আসাদগেট, মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে প্রশাসক উত্তরার মেট্রোরেল, দিয়াবাড়ি খাল, মিয়াকো বন, উত্তরের সেন্টার পয়েন্ট নার্সারি বন, সংসদ ভবন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, মেট্রোরেল ও এলিভেট এক্সপ্রেস লাইনের নিচে বৃক্ষরোপণ পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করে এবং জনগণকে সচেতনতার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা নগরী গড়ার পরামর্শ দেন।

এ সময় প্রশাসক বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছতা অভিযান নিয়ে জনগণকে সচেতন করাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে বলেন। পাশাপাশি যেসব এলাকা খালি রয়েছে সেখানে বৃক্ষ রোপনের মাধ্যমে গ্রিন ঢাকা গড়ার ওপর জোর দেন এবং সংশ্লিষ্ট পরিবেশ বিভাগের প্রধানকে নির্দেশনা প্রদান করেন।

প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সমস্যা সমাধানে আলাদা আলাদা টিম গঠন করে টিমের মাধ্যমে দ্রুত সমাধানের করতে বলেন।

পরিদর্শনকালে ডিএনসিসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, প্রশাসকের পিএস মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

এএসএস/এমএন

বিজ্ঞাপন